দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিউস্টনে চলমান ম্যাচে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেছে জাপান। দলের মিডফিল্ডার কাইশু সানো অসাধারণ ড্রিবলিংয়ে একাধিক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের বাইরে থেকে নেন জোরালো কোণাকুণি শট।
গতিময় সেই শট ব্রাজিলের রক্ষণ ভেদ করে জালের বাঁ দিকের নিচের কোণায় আশ্রয় নেয়। শটটির গতি ও নিখুঁত প্লেসমেন্টের কারণে গোলরক্ষক আলিসনের পক্ষে বলটি রুখে দেওয়া সম্ভব হয়নি।
সানোর দৃষ্টিনন্দন গোলে মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে ব্রাজিল শিবির। অন্যদিকে, হিউস্টনের গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন জাপানের সমর্থকেরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এই গোলটি জাপানকে আত্মবিশ্বাস এনে দেয় এবং ব্রাজিলকে সমতায় ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়।
জে আই